শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

বিন লাদেন হত্যা: যুক্তরাষ্ট্রকে বিশ্বাসঘাতক আখ্যা পাক সেনা মুখপাত্রের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল কায়েদার প্রধান ওসামা বিন লাদেনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একতরফা অভিযান চালিয়ে পাকিস্তানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রধান মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর।

তিনি বলেন, মার্কিন সেনাবাহিনী ওসামা বিন লাদেনের ঠিকানা পাকিস্তানের কাছ থেকে পেয়েছে। গোয়েন্দা তথ্য পাওয়ার পর পাকিস্তানকে নিয়ে যৌথ অভিযান না চালিয়ে, একতরফা অভিযান চালিয়ে আমাদের ধোকা দিয়েছে। ইমরান খানও যুক্তরাষ্ট্র সফরে ট্রাম্পকে এ কথাই বলেছেন।

বুধবার টেলিভিশন সংবাদ সম্মেলনে পাকিস্তানের সশস্ত্রবাহিনীর প্রধান মুখপাত্র এ কথা বলেন।

কাশ্মীর নিয়ে ভারত যুদ্ধের বীজবপন করছে বলেও অভিযোগ করেছেন গফুর।

তিনি বলেন, নয়াদিল্লি গত মাসে কাশ্মীরের শায়ত্তশাসন বাতিল করার পরে বিরোধীয় কাশ্মীরে ভারতের ভূমিকা আঞ্চলিক শান্তি বিপন্ন করছে।

তিনি আরও  বলেন, এ অঞ্চলে কাশ্মীরের পরিস্থিতি একটি বড় বিপদে পরিণত হয়েছে...কাশ্মীর নিয়ে ভারত যুদ্ধের বীজ বুনছে।

তিনি বলেন, আমরা দ্বন্দ্বকে সেই পর্যায়ে নিতে চাই না যেখানে আঞ্চলিক ও বিশ্ব শান্তি বিপন্ন হয়।

ভারত ও পাকিস্তান, যারা উভয় অংশই মুসলিম সংখ্যাগরিষ্ট কাশ্মীর শাসন করছে। বিরোধীয় হিমালয় অঞ্চলটি নিয়ে প্রতিবেশী দেশদুটির মধ্যে তিনটি যুদ্ধ হয়েছে।

সূত্র: ইয়েনি শাফাক, দ্যা ডন উর্দু।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ