শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস

স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করায় হাজতে স্বামী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের জকিগঞ্জে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে এক বছরের কারাদণ্ডসহ পাঁচ হাজার টাকা জরিমানা দিয়েছেন আদালত।

গতকাল মঙ্গলবার জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক আনোয়ার হোসেন সাগর এ রায় দেন।

সাজাপ্রাপ্ত ব্যক্তি জকিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের উত্তর ভাখরশাল গ্রামের মছদ্দর আলীর ছেলে মাহতাব আহমদ। আদালত সূত্রে জানা গেছে, মিনা বেগম বাদি হয়ে স্বামী মাহতাব আহমদের বিরুদ্ধে অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহ করার অভিযোগ এনে জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

আদালত মামলাটির বিচারকার্য শেষে মুসলিম পারিবারিক আইনে মাহতাব আহমদকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ