সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

স্মার্টফোন ছাড়াই ডাকা যাবে উবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্মার্টফোন না থাকলেও মিলবে উবার ডাকার সুবিধা, আর এটা মিলবে টরেন্টোর পিয়ারসন এয়ারপোর্টে। কাঁধে ব্যাগ চাপিয়ে নামার পর গন্তব্যে যেতে যানবাহন পাওয়া নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না যাত্রীদের।

উবারের গত ১০ বছরের ইতিহাসে এই প্রথম স্মার্টফোন ছাড়া উবার ডাকার সুবিধা মিলবে। গত আগস্টে টরেন্টোর পিয়ারসন এয়ারপোর্টে কিয়াস্ক স্থাপন করেছে উবার। বিমান থেকে অনেক যাত্রী ভাষা ও কারিগরি কারণে উবার ডাকতে গিয়ে সমস্যায় পড়েন। তাদের সহায়তা করতেই কিয়াস্কগুলো তৈরি করা হয়েছে।

কিয়াস্ক হলো লম্বা একটি স্ট্যান্ডের ওপর বসানো ডিসপ্লে। সেখান থেকে নানা তথ্য ও সেবা পাওয়া যায়। কিছু কিয়াস্ক থেকে টিকিটও কেনা যায়।

ভালো মানের কিয়াস্কে থাকে টাচ স্ক্রিন মনিটর, ইন্টারনাল মনিটর ও কিয়াস্ক এনক্লোজার। সাধারণত ভিড়ভাট্টা বেশি—এরকম জায়গাতেই কিয়াস্ক বসানো হয়।পৃথিবীর আর কোনো দেশে এই সেবা চালু হবে কি না—সে ব্যাপারে উবার কিছু জানায়নি। তবে ধীরে ধীরে কিয়াস্কের সংখ্যা বাড়বে বলে জানিয়েছে তারা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ