শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস

‘পাকিস্তানি সেনাদের লাশের ওপর দিয়ে কাশ্মীর নিয়ে চুক্তি করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের সামরিক বাহিনী কাশ্মীর নিয়ে যেকোনো ধরনের আপসকামী চুক্তির সম্ভাবনা উড়িয়ে দিয়েছে। তারা বলেছে, পাকিস্তানের সেনাদের লাশের উপর দিয়ে এ ধরনের চুক্তি হতে পারে।

গতকাল বুধবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআরের মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, আমি কাশ্মিরের জনগণকে এই বার্তা দিতে চাই যে, আমরা আপনাদের পাশে আছি এবং এই সমর্থন অব্যাহত থাকবে।

জেনারেল গফুর বলেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জন্য পাকিস্তানের সামরিক বাহিনী যা প্রয়োজন তার সবই করতে প্রস্তুত রয়েছে। কাশ্মীর হচ্ছে আমাদের ধমনী এবং এর জন্য আমরা শেষ বুলেট পর্যন্ত, শেষ সেনা এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করব। যখন কোনো জাতির সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে তখন তারা যুদ্ধ বেছে নিতে বাধ্য হয়। যুদ্ধ শুরু করার জন্য আমাদের অর্থনীতি দুর্বল নয়, আমাদের কাশ্মীরি ভাইদের সাহায্যের জন্য আমরা আমাদের পকেটের দিকে তাকাবো না।

পাক প্রধানমন্ত্রী ইমরান খান এবং সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার আমেরিকা সফরের সময় কাশ্মীর নিয়ে চুক্তি হয়েছে কিনা- এমন এক প্রশ্নের জবাবে জেনারেল আসিফ গফুর বলেন, এটি সম্পূর্ণভাবে গুজব, এর কোন ভিত্তি নেই। আপনারা কি করে ভাবেন যে, কাশ্মীর ইস্যুতে এই ধরনের চুক্তি সম্ভব? কাশ্মীর নিয়ে যেকোনো ধরনের চুক্তি হবে আমাদের লাশের উপর দিয়ে। গত ৭২ বছর ধরে কাশ্মীর সম্পর্কে আমাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে, এখন কেন পরিবর্তন হবে?

আইএসপিআরের মহাপরিচালক বলেন, সামরিক বাহিনী পাকিস্তানে শান্তি প্রতিষ্ঠা করেছে এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদের অবদান রয়েছে। ভারত যদি কোনোরকম মিথ্যা অজুহাত তুলে আগ্রাসনের চেষ্টা চালায় তাহলে তার কঠোর এবং দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে। ভারতের জানা উচিত, যুদ্ধ শুধু অস্ত্র এবং অর্থ দিয়ে হয় না; এর জন্য প্রয়োজন হয় দক্ষতা, কৌশল এবং আত্মোৎসর্গের প্রতিশ্রুতি। পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে এর সবই রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ