সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বিশ্বজুড়ে ইয়াহু অচল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইয়াহু ইয়াহু কাজ করছে না। বৃহস্পতিবার সকালের দিকে ইয়াহুর ওয়েবসাইট অচল হয়ে যায়। ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তের লাখ লাখ মানুষ জনপ্রিয় এ ওয়েবসাইটের ই-মেইল সেবা ব্যবহার করতে ব্যর্থ হন।

ইন্টারনেটের গতি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউন ডিটেক্টর জানিয়েছে, বাংলাদেশ সময় বেলা ১২টা ৩৮ মিনিট নাগাদ এ সমস্যা শুরু হয়, আর বিশ্বজুড়ে ব্যবহারকারীরা এতে আক্রান্ত হয়েছে। তবে কেন এই সমস্যা তৈরি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ৬১ শতাংশ অভিযোগকারী বলেছেন ওয়েবসাইটেই সমস্যা রয়েছে, আর ৩৮ শতাংশ জানিয়েছেন তারা লগইন করতে চেষ্টা করছেন।

তবে ইয়াহুর মেইল সেবা ছাড়াও অন্যান্য সার্ভিসেও সমস্যা দেখা দেয় বলে আরো অন্তত তিনশ ব্যবহারকারী ডাউন ডিটেক্টরের কাছে অভিযোগ করেছেন।

টুইটারে ইয়াহুর গ্রাহক সেবা অ্যাকাউন্ট থেকে টুইট করে বলা হয়েছে, আমরা বুঝতে পেরেছি, এটা আপনাদের জন্য কতটা কঠিন। আমরা এই সমস্যা সমাধানে বিশেষভাবে কাজ করছি। দয়া করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য অপেক্ষা করুন।

এক ঘণ্টা পর অপর এক টুইটে ইয়াহু জানায়, তারা ইয়াহুর উদ্ভূত সমস্যা শনাক্ত করতে সক্ষম হয়েছে। কিন্তু সমাধানের জন্য কত সময় লাগবে সেব্যাপারে বলা যাচ্ছে না। সূত্র: সিএনএন

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ