শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস

মায়ের সঙ্গে দেখা করার অনুমতি পেলেন মেহবুবা কন্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মায়ের সঙ্গে দেখা করার অনুমতি পেলেন কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মেয়ে সানা ইলতিজা জাভেদ।

বৃহস্পতিবার আদালতে এক পিটিশনের জবাবে সুপ্রিম কোর্ট তাকে তার মায়ের সঙ্গে দেখা করার অনুমতি দেন।

ওই পিটিশনে সানা ইলতিজা জানান, মা মেহবুবা মুফতির স্বাস্থ্য নিয়ে বেশ উদ্বিগ্ন তিনি। দীর্ঘ এক মাস মায়ের সঙ্গে দেখা করতে পারছেন না। মেহবুবা মুফতি কেমন আছেন, কিভাবে নিজের স্বাস্থ্যের যত্ন নিচ্ছেন তার কিছুই জানতে পারছেন না তিনি। এজন্য উৎকণ্ঠায় দিন কাটছে তার।

আদালতে কাছে মেহবুবা মুফতির মেয়ে বলেন, আমি শ্রীনগরে যেতে চাই এবং মায়ের সঙ্গে আলাদাভাবে দেখা করতে চাই। প্রশাসন থেকে সেই অনুমতিও পেয়েছেন বলে জানান তিনি। এরপরেই আদালত তাকে তার মায়ের সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ভারত সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপের পর উত্তেজনা ছড়িয়ে পড়ে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরজুড়ে। বিশেষ মর্যাদা তুলে নেয়ার প্রতিবাদে হয় রাস্তায় নেমে আসে লাখো কাশ্মীরি। বিক্ষোভ বানচাল করতে অতিরিক্ত সেনা মোতয়েনসহ ১৪৪ ধারা জারি ভারত সরকার। এরইমধ্যে সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিসহ অনেক রাজনৈতিক নেতাকে গ্রেফতার করা হয়।

তারপর থেকেই মায়ের সঙ্গে দেখা করতে পারছেন না সানা ইলতিজা। এর আগে গত মাসের শুরুর দিকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে কাশ্মীরে নাগরিকদের পরিস্থিতির কথা জানিয়েছিলেন সানা ইলতিজা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ