শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

ইসরায়েল-মার্কিনপন্থীদের আতঙ্ক ইরাকের ‘ইলেকট্রনিক আর্মি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকে আতঙ্কিত হয়ে পড়েছেন মার্কিন-ইসরায়েলপন্থী সাংবাদিক, বিভিন্ন ইস্যুতে সক্রিয় ব্যক্তি ও গবেষকরা। বিভিন্ন ছায়া অনলাইন গোষ্ঠীর হুমকি ও অভিযোগের মুখে তারা আতঙ্কিত।

এ অনলাইন গোষ্ঠীর সঙ্গে ইরান সংশ্লিষ্ট প্রভাবশালী একটি দলের যোগসাজশ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

‘ইলেকট্রনিক আর্মি’ খেতাব পাওয়া এ অনলাইন গোষ্ঠীর বিপুলসংখ্যক সমর্থকের কাছ থেকে বিভিন্ন রাজনৈতিক দল, সশস্ত্র গোষ্ঠী ও কর্মকর্তারা সুবিধা পাচ্ছেন। তারা বেনামে সামাজিক মাধ্যমে এসে নিজেদের প্রশংসা করেন, নিন্দুকদের নিয়ে মশকরা করেন।

চলতি বছরে গ্রীষ্মে ইরাকের পাঁচটি ক্যাম্প ও অস্ত্র গুদামে বিস্ফোরণ ঘটেছে। ইরান-সংশ্লিষ্ট শিয়া গোষ্ঠী হাশেদ আল-শাবি ওই ক্যাম্প ও গুদামের পরিচালনায় ছিল। বিস্ফোরণের পরপরই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করে হাশেদ। তাদের দাবি, এ দুই দেশের সন্দেহভাজন গুপ্তচররা হামলায় যুক্ত রয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিপরীতে ইরানকে রেখে গত কয়েক মাস ধরে চলা উত্তেজনা এখন অনলাইন কলহ উসকে দিয়েছে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে বড় একটি সংখ্যক ইরাকি নাগরিক সহায়তা করছেন বলে অনলাইন প্রচারের পর নতুন এ অভিযোগ এসেছে। সূত্র: এএফপি, গালফ নিউজ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ