শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

কিশোর গ্যাং বিরোধী অভিযানে হাতিরঝিলে শতাধিক কিশোর আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর হাতিরঝিলে কিশোর গ্যাং বিরোধী অভিযান চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শতাধিক কিশোরকে আটক করা হয়েছে। বর্তমানে তাদেরকে হাতিরঝিল থানায় নেয়া হয়েছে। তাদের যাচাই-বাছাই চলছে।

এ তথ্য নিশ্চিত গণমাধ্যমকে করেছেন হাতিরঝিল জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল ফারুক।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকাল থেকে পরিচালিত এই অভিযানে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে বলে জানিয়েছে হাতিরঝিল থানার পুলিশ।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, আমাদের কাছে তথ্য ছিল, হাতিরঝিল এলাকার বিভিন্ন স্পটে বসে কিশোররা নেশা করে ও হাতিরঝিলে ঘুরতে আসা মানুষদেরকে উপদ্রব করে। এছাড়া কিশোরদের বিরুদ্ধে চুরি, ছিনতাইয়ের মতো অভিযোগও পাওয়া গেছে। আমরা নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই এই অভিযানটি পরিচালনা করেছি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ