শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

ছিনতাইয়ের সময় পুলিশ সদস্য আটক!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ছিনতাইয়ের সময় এক পুলিশ সদস্যকে হাতেনাতে আটক করেছে জনতা।এ সময় তাকে পিটুনিও দেওয়া হয়।

গত বুধবার রাজধানীর মতিঝিলে মোহামেডান স্পোটিং ক্লাবের সামনে এক যুবকের কাছ থেকে ১০ লাখ টাকা ছিনতাইয়ের সময় বংশাল থানার এক কনস্টেবলসহ দুজনকে আটক করা হয়।

পরে তাদের মতিঝিল থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃত পুলিশ কনস্টেবল আল মামুন ও আবুল কালাম।

ভুক্তভোগী জিতু জানান, তিনি ব্যবসা করেন।যমুনা ব্যাংকের মতিঝিল শাখা থেকে ১০ লাখ টাকা তুলে নিয়ে যাচ্ছিলেন।

এ সময় দুই ব্যক্তি তাকে বলে,‘আমরা পুলিশ, আমাদের সঙ্গে তোকে যেতে হবে। গাড়িতে ওঠ, তোকে অনেক দিন ধরে খুঁজতেছি।’

ঘটনার প্রত্যক্ষদর্শী, মতিঝিলের ব্যবসায়ী রকিবুল হাসান বলেন, পুলিশ পরিচয়ে ১০ লাখ টাকা ছিনতাই করে পালানোর সময় দু'জনকে ধরে পুলিশে দিয়েছে জনতা।তারা নিজেদের পুলিশ সদস্য দাবি করলেও কোনো পরিচয়পত্র দেখাতে পারেনি।

ছিনতাইয়ের সময় তাদের সঙ্গে থাকা মোটর সাইকেলটিও জব্দ করেছে পুলিশ। জব্দ হওয়া মোটরসাইকেলটির (ঢাকা মেট্টো ল ২৪-৩৬৯৯) সামনে পুলিশ লেখা রয়েছে।

মতিঝিল থানার এসআই এরশাদ হোসেন বলেন, ছিনতাইয়ের অভিযোগে দুজনকে থানা হাজতে রাখা হয়েছে।আসলেই কি ঘটেছিল তা জানার চেষ্টা করা হচ্ছে।

যার টাকা ছিনতাই করা হচ্ছিল তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ