শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

টঙ্গী সরকারি হাসপাতালে বিয়ে, অসহায় রোগীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুর মহানগরীর টঙ্গীতে হাসপাতালের ভেতরে চিকিৎসাসেবা বন্ধ করে বিয়ের অনুষ্ঠান করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা যায়, ২৫০ শয্যার হাসপাতালটিতে ভর্তি রোগীর সংখ্যা প্রায় ১০০ জন। এছাড়া ভেঙ্গু সেলে আরও ১৭ জন রোগী ভর্তি রয়েছেন।

জানা যায়, বৃহস্পতিবার হাসপাতালটির বাবুর্চি আজগর আলীর মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাসপাতালটির এক তলা থেকে তিন তলা পর্যন্ত বিয়ের অনুষ্ঠানের জন্য তোরণ দিয়ে সাজানো হয়েছে। পাশেই ব্যবস্থা করা হয়েছে রান্নার ও দুপুরের খাবারের আয়োজন। এছাড়া বিয়ের অনুষ্ঠানে উচ্চ শব্দে বাজানো হয় গান।

পরে স্থানীয়রা টঙ্গী পূর্ব থানাকে অবহিত করলে থানা পুলিশের একটি দল বিয়ের আনুষ্ঠানিকতা বন্ধ করে দেয়। পর দিন শুক্রবার সকাল থেকে ফের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করা হয়েছে বলে জানা যায়।

চিকিৎসাসেবা নিতে আসা একাধিক রোগীর স্বজনরা জানায়, বৃহস্পতিবার বিকাল থেকে উচ্চ শব্দে গান বাজাতে শুরু করে এবং রান্নার ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে হাসপাতালটির বেশ কয়েকটি ওয়ার্ড (কক্ষ)।

এ ব্যাপারে জানতে চাইলে হাসপাতালটির আবাসিক মেডিকেল অফিসার মো. পারভেজ হোসেন বলেন, হাসপাতালে এমন কোনো অনুষ্ঠান পরিচালনার অনুমতি নেই।

হাসপাতালটির পরিচালক ডা. কমরউদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশের (ওসি) মো. কামাল হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। রাতেই বিয়ের আনুষ্ঠানিকতা বন্ধ করে দেই। তবে এখন আবার শুরু করেছে কি না সেটা জানি না।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ