শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

সেনাপ্রধানকে নিয়ে কাশ্মীর সীমান্তে ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের সেনাপ্রধানকে নিয়ে সীমান্ত নিয়ন্ত্রণ রেখা (এলওসি) সফরে গিয়েছেন ইমরান খান। শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী এই সফর করেন।

পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইংয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন।

প্রতিবেদনে বলা হয়, সফরের সময় সীমান্তে দায়িত্বে থাকা সেনা সদস্য ও নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন ইমরান খান ও সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া।

নিয়ন্ত্রণ রেখার (এলওসি) মাধ্যমে কাশ্মীর অঞ্চলের বিভক্তকে নির্দেশ করা হয়। রেখার একপাশ ভারত নিয়ন্ত্রণ করে। অপর পাশ নিয়ন্ত্রণ করে পাকিস্তান। এটি আন্তর্জাতিক আইনের কোনো সীমানা নয়, তবে এটি দুই দেশের মধ্যে কার্যকর একটি সীমানা।

পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং জানায়, সফরকালে ইমরান খানের সঙ্গে আরো ছিলেন প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খাততাক, পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি এবং কাশ্মীর বিষয়ক বিশেষ কমিটির সভাপতি সায়েদ ফখার ইমাম প্রমুখ।

শুক্রবার পাকিস্তানে প্রতিরক্ষা ও শহীদ দিবস পালিত হচ্ছে। এ বছর প্রতিরক্ষা এবং শহীদ দিবস কাশ্মীরের সংহতি দিবস হিসেবেও পালিত হচ্ছে।

ভারতীয় সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিলের মধ্য দিয়ে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করা হয়। এরপর থেকে প্রতিবেশী দেশ দুটির মধ্যে উত্তেজনা দেখা দেয়।

পাকিস্তান দাবি করে আসছে যে, ভারত যুদ্ধবিরতি ভঙ্গ করে সীমান্ত নিয়ন্ত্রণ রেখায় হামলা চালিয়ে বেসামরিক নাগরিকদের মারছে। এর জবাবে পাকিস্তান পাল্টা হামলা চালায়। এতে দুই প্রতিবেশী দেশের বেসামরিক ও সেনা সদস্য নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ