শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

আবারো সভা ডাকলেন রওশন এরশাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংসদে বিরোধীদলীয় নেতা নির্বাচনের লক্ষে আগামীকাল (রোববার) জাতীয় পার্টির সংসদীয় দলের সভা ডেকেছেন দলটির একাংশের চেয়ারম্যান বেগম রওশন এরশাদ।

শনিবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতার প্যাডে লিখিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সভায় উপস্থিত থাকতে পার্টির আরেকাংশের চেয়ারম্যান জিএম কাদেরকে আহ্বান করেছেন তিনি। যদিও চিঠিতে জিএম কাদেরকে তিনি পার্টির কো-চেয়ারম্যান বলে উল্লেখ করেন।

চিঠিতে বলা হয়, বিগত সভার সিদ্ধান্ত পাঠ ও জাতীয় পার্টির সংসদের নেতা নির্বাচন হবে এ সভায়। রওশন এরশাদ এই সভায় সভাপতিত্ব করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অন্যদিকে, অনিবার্য কারণে রংপুর-৩ আসনের প্রার্থিতা ঘোষণা স্থগিত করেছেন রওশন এরশাদ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ