শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

গাজায় ইসরায়েলি আগ্রাসন, ২ ফিলিস্তিনি কিশোরের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে অবরুদ্ধ গাজা উপত্যকায় নিরস্ত্র ফিলিস্তিনিদের সাপ্তাহিক বিক্ষোভে আচমকা গুলি চালিয়েছে দখলদার রাষ্ট্র ইসরায়েল। এতে অন্তত দুই ফিলিস্তিনি কিশোরের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কমপক্ষে ৭৬ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে 'দ্য সৌদি গেজেট' জানায়, শুক্রবার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুরে জুমার নামাজ শেষে উপত্যকায় বিক্ষোভে নামেন শতাধিক ফিলিস্তিনি। মূলত তখনই আচমকা ইসরায়েলি সেনারা গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে।

ফিলিস্তিন কর্তৃপক্ষের মতে, মাতৃভূমিতে ফিরে যাওয়ার দাবিতে প্রায় এক বছরেরও বেশি সময় ধরে টানা ৭৩ সপ্তাহের মতো বিক্ষোভ মিছিলের আয়োজন করে আসছে ফিলিস্তিনিরা। যার অংশ হিসেবে গতকাল শুক্রবার গাজা সীমান্তে বিক্ষোভ করে ফিলিস্তিনিরা। তারা মূলত ইহুদিবাদী রাষ্ট্রটির দখলে থাকা নিজ মাতৃভূমিতে ফিরে যাওয়ার পাশাপাশি গাজা উপত্যকার অবরোধ প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন।

জাতিসংঘের মতে, ইহুদি দখলদারিত্বের বিরুদ্ধে গত প্রায় দেড় বছরের বেশি সময় যাবত চলা এ বিক্ষোভে ইসরায়েলি সেনাদের আগ্রাসনে অন্তত ৩২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হন আরও কমপক্ষে ৩১ হাজারেরও অধিক বেসামরিক। আহতদের মধ্যে প্রায় ৫০০ জনেরও বেশি ফিলিস্তিনির কোনো না কোনো অঙ্গহানি হয়েছে। যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ