বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

জাতীয় পার্টির ভাঙন নিয়ে প্রধানমন্ত্রীর কিছু করার নেই: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিদ্রোহী প্রায় ১৫০ জনকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে আওয়ামী লীগ। এদের মধ্যে রয়েছেন মন্ত্রী, এমপি ও কেন্দ্রীয় নেতারাও। কাউকেই ছাঁড় দেয়া হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, জাতীয় পার্টির ভাঙন নিয়ে প্রধানমন্ত্রীর কিছু করার নেই।

দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের নিয়ে বৈঠক করেন ওবায়দুল কাদের। পরে সংবাদ সম্মেলনে তিনি জানান, দলের সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা নির্বাচনে বিরোধীতাকারীদের শোকজ করা হচ্ছে।

প্রায় ১৫০ জনের তালিকায় রয়েছে দলের কেন্দ্রীয় কয়েকজন নেতা, এমপি ও মন্ত্রী। কাউকেই ছাঁড় দেয়া হবে না বলে জানান ওবায়দুল কাদের।

এ সময়, জাতীয় পার্টির সাম্প্রতিক বিভেদ নিয়েও কথা বলেন তিনি। ওবায়দুল কাদের জানান, ঐক্যবদ্ধ জাতীয় পার্টিই প্রত্যাশা করে আওয়ামী লীগ।

এ সময়, ফরিদপুর মেডিকেলে পর্দা কেনায় দুর্নীতি নিয়ে সেতুমন্ত্রী বলেন, ছোট দুর্নীতি হলেও কোন এমপি মন্ত্রীর বিরুদ্ধে এখনও অভিযোগ পাওয়া যায়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ