শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

ঢাকায় বৈদ্যুতিক বাস নামানোর সম্ভাব্যতা যাচাই করা যেতে পারে: মেয়র খোকন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকায় বৈদ্যুতিক বাস নামানোর সম্ভাব্যতা যাচাই করতে প্রকৌশলী ও নগর পরিকল্পনাবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেছেন, বিশ্বের উন্নত দেশগুলো যখন বৈদ্যুতিক বাস নামানোর উদ্যোগ নিচ্ছে, তখন ঢাকায় গণপরিবহন খাতে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা চলছে। ইলেক্ট্রিক বাস চালু করা গেলে কার্বন নিঃসরণের পরিমাণ অনেক কমতে পারে। বিশেষজ্ঞরা বিষয়টি ভেবে দেখতে পারেন।

শনিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে (আইইবি) 'গণপরিবহনে শৃঙ্খলা রক্ষায় করনীয়' শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ ও আইইবির পুরকৌশল বিভাগ যৌথভাবে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে।

মেয়র বলেন, প্রতিদিন শহরে বিভিন্ন দুর্ঘটনায় অনেকে হতাহত হচ্ছেন। বর্তমান সরকার গণপরিবহন খাতের সমস্যা সমাধানের লক্ষ্যে তাকে প্রধান করে কমিটি গঠন করেছে। এ কমিটি নগরবাসীর কাছে দুই বছর সময় চেয়েছে। এ সময়ের মধ্যে রাজধানীর গণপরিবহন খাতে ইতিবাচক পরিবর্তন আসবে।

সাঈদ খোকন বলেন, গত এক দশকে ঢাকা মহানগরীর যেভাবে প্রবৃদ্ধি ঘটেছে, সে অনুযায়ী নগরের সেবাদাতা সংস্থাগুলো প্রবৃদ্ধি ঘটাতে সক্ষম হয়নি। যার ফলে যখন পরিবহনে সমস্যা দেখা দেয়, তখন তা সামাল দিতে হিমশিম খেতে হয়। যখন মশাবাহিত রোগ দেখা দেয় তখন তা নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হয়। যখন জলাবদ্ধতা দেখা দেয়, তা সামলাতে হিমশিম খেতে হয়। তবে এখন সময় এসেছে সক্ষমতা বাড়ানোর এবং সমন্বয়হীনতা দূর করানোর।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ