শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

অনুপ্রবেশকারীদের ভারতে কোনও জায়গা নেই: আসামে অমিত শাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের মাটিতে অনুপ্রবেশকারীদের জায়গা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের পর প্রথম প্রতিক্রিয়া এল তার কাছ থেকে। তা-ও আবার আসামের মাটিতে দাঁড়িয়ে। আজ রোববার দু’দিনের সফরে আসামে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন ১৯ লক্ষের বেশি মানুষ। নাগরিকত্ব প্রমাণের জন্য ফরেনার্স ট্রাইবুন্যালে ১২০ দিনের মধ্যে আবেদন করতে হবে তাঁদের। যদি সেখানেও নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ হন, তাহলে হাইকোর্ট পরে সুপ্রিম কোর্টেও যেতে পারেন তাঁরা।

অমিত শাহ এ দিন জানান, সংবিধানের ৩৭১ অনুচ্ছেদ উত্তর-পূর্ব রাজ্যগুলিকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। ৩৭১ অনুচ্ছেদকে সম্মান করে তাঁর সরকার। এমনকি ওই অনুচ্ছেদ প্রত্যাহারে কোনও সম্ভাবনা নেই বলে স্পষ্ট করেন অমিত শাহ।

জম্মু-কাশ্মীরে অনুচ্ছেদ ৩৭০ প্রত্যাহারের পরই এমন আশঙ্কা উঠতে শুরু করে উত্তর-পূর্ব রাজ্যগুলির মধ্যে।।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী হওয়ার পর এই প্রথম অসম গেলেন অমিত শাহ। তার আগে বিজেপির প্রধান হিসেবে একাধিকবার আসামে বিদেশি অনুপ্রবেশ নিয়ে তোপ দেগেছিলেন অমিত শাহ।

লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে তিনি বিদেশিদের উইপোকার সঙ্গেও তুলনা করেন তিনি। এদিকে, নাগরিকপঞ্জি থেকে বাদ পড়েছেন বিরাট সংখ্যক হিন্দু।

ফলে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর তত্ত্ব অনেকটাই ফিকে হিয়ে গিয়েছে। তাতেই প্রবল বিপাকে পড়েছে রাজ্য বিজেপি। এনিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

বিশ্বশর্মা বলেন, এই এনআরসি অসমকে বিদেশিমুক্ত করতে পারবে না। এর জন্য নতুন পরিকল্পনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ‘বর্তমানে যে নাগরিকপঞ্জি তৈরি হচ্ছে তাতে আমার কোনও আশা নেই। খসড়া তালিকা তৈরি হওয়ার সময় থেকেই তা বলছি। প্রকৃত নাগরিকরা বাদ পড়ছেন। তাহলে কীভাবে মেনে নেব এটি রাজ্যের মানুষদের ভালোর জন্য তৈরি হয়েছে?’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ