শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

অবশেষে সমঝোতায় দেবর-ভাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর জাতীয় পার্টিতে সংসদের বিরোধীদলীয় নেতা নির্বাচন ও দলীয় চেয়ারম্যান পদ নিয়ে তৈরি হয়েছিল চরম বিরোধ। তবে গতকাল শনিবার রাতে রাজধানীর বারিধারার কসমোপলিটন ক্লাবে উভয় পক্ষের মধ্যে এক বৈঠকে তাদের মাঝে সমঝোতা হয়েছে।

সমঝোতায় দলের প্রয়াত চেয়ারম্যান এরশাদের ভাই জি এম কাদেরকে দলের চেয়ারম্যান হিসেবে মেনে নেওয়া এবং স্ত্রী রওশন এরশাদকে বিরোধীদলীয় নেতা নির্বাচিত করার সিদ্ধান্ত হয়েছে।

গত রাতের সমঝোতা বৈঠকে দলের চেয়ারম্যান জি এম কাদেরের পক্ষে কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা ও মেজর জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এবং রওশনের পক্ষে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, ফকরুল ইমাম, মুজিবুল হক চুন্নু ও ফয়সাল চিশতী উপস্থিত ছিলেন।

বৈঠকের পর জাতীয় পার্টির দুই প্রেসিডিয়াম সদস্য এ এস এম ফয়সাল চিশতী ও কাজী ফিরোজ রশীদ এ তথ্য জানিয়েছেন। তাঁরা আরো জানিয়েছেন, দুই পক্ষের আরেক বিরোধ রংপুর-৩ আসনের উপনির্বাচনে দলের প্রার্থী নিয়ে বৈঠকে সমঝোতা হয়নি। আজ রবিবার জি এম কাদের ও জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ