শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

কানাডায় আঘাত হেনেছে 'ডোরিয়ান'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কানাডায় আঘাত হেনেছে হ্যারিকেন 'ডোরিয়ান'। প্রবল মৌসুমী বৃষ্টিপাতসহ এ ঝড়ে গাছপালা উপড়ে পড়েছে।

শনিবার রাতে কানাডার হ্যালিফ্যাক্সের দক্ষিণে ঘণ্টায় ১০০ মাইল বেগে স্থলভাগে আঘাত হেনেছে।

প্রবল এ ঝড়ে কানাডার আটলান্টিক নৌ ঘাটির এই বন্দর নগরীর কাছে উপকূলে ৬৫ ফুট (২০ মিটার) ঢেউ আছড়ে পড়ছে। বাহামাসে এ ঝড়ের তাণ্ডবের পরে এটি যুক্তরাষ্ট্র উপকূল থেকে উত্তর দিকে এগিয়ে যায়। কানাডায় এটি ক্যাটাগরি ২ হ্যারিকেনের শক্তিতে স্থলভাগে আছড়ে পড়ে।

ইতোমধ্যেই ঝড়ের প্রভাবে ১০০ মিলিমিটারের (৪ ইঞ্চি) বেশি বৃষ্টিপাত হয়েছে, রোববার সকাল নাগাদ এই বৃষ্টিপাত দ্বিগুণ দাঁড়াবে। কানাডিয়ান হ্যারিকেন সেন্টারের কর্মকর্তারা এ কথা জানান। ঝড়ের আঘাতে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হওয়ায় ৪৫০,০০০ ঘরবাড়ি বিদ্যুৎ বিহীন হয়ে পড়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ