শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

কুর্দিদের ৩০ হাজার ট্রাক অস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র : এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, উত্তর সিরিয়ার কুর্দি সশস্ত্র গোষ্ঠি ওয়াইপিজিকে ৩০ হাজার ট্রাক অস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে আমরা চুপ করে থাকবো না।

তুরস্কের এসকিসেহির প্রদেশে ক্ষমতাসীন একে পার্টির এক জনসভায় শনিবার এরদোগান এ কথা বলেন।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ফোরাত নদীর পূর্ব দিকে নিরাপদ অঞ্চল গড়বে তুরস্ক।

একই সাথে এরদোগান বলেন, তুরস্কে আশ্রয় নেয়া সিরীয় উদ্বাস্তুদের ফেরত দিতে যদি ইউরোপীয় ই্উনিয়ন সাহায্য না করে তবে তুরস্ক ইউরোপের দিকে তার সীমান্ত খুলে দেবে।

তিনি আরো বলেন, বলেন, আমাদেরকে এসব বিষয়ের সমাধান করতে হবে। আমেরিকার পক্ষ থেকে যা বলা হয়েছে এবং যা করা হয়েছে তার মধ্যে বিস্তর ফারাক রয়ে গেছে।

এদিকে তুর্কি সেনাপ্রধান টেলিফোনে মার্কিন সেনাপ্রধানকে জানিয়েছেন, অতিসত্ত্বর সিরিয়ায় নিরাপদ অঞ্চল গঠন করে উদ্বাস্তুদের ফেরত পাঠাতে হবে।

গত কয়েক মাস ধরে উত্তর সিরিয়ায় নিরাপদ অঞ্চল গঠন করে ‍তুরস্কে আশ্রয় নেয়া উদ্বাস্তুদের ফেরত পাঠানোর চেষ্টা করছে তুরস্ক। যদিও এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন যথাযথ সহযোগিতা করছে না বলে অভিযোগ আঙ্কারা। তবে এরদোগান বলেছেন, সহযোগিতা না পেলে তুরস্ক একাই নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ