শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১৭ জন দগ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের বোর্ডবাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে রেস্টুরেন্টের দেয়াল চূর্ণবিচূর্ণ হয়ে যায়। এতে দগ্ধ হয়েছেন ১৭ জন।

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে সিটির গাছা মেট্রোপলিটন থানার বোর্ড বাজারে বাংলার রাঁধুনি ও তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।

গাছা থানার ডিউটি অফিসার সুরুজ্জামান জানান, রাত দেড়টার দিকে বোর্ড বাজারের বাংলার রাঁধুনি ও তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে প্রচণ্ড শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়।

বিস্ফোরণে দুই রেস্টুরেন্টের একাংশ ধসে যায় ও চূর্ণবিচূর্ণ হয়ে যায়। এতে অন্তত ১৭ জন দগ্ধ হন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

গুরুতর আহত ১২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে জরুরিভাবে সাতজনকে বার্ন ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

বিস্ফোরিত এলাকার নিরাপত্তা জোরদারে পুলিশ কাজ করছে বলে জানান গাছা থানার ওই ডিউটি অফিসার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ