শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

ভারতের কেন্দ্রীয় সরকার ৩৭১ ধারা বাতিল করবে না: অমিত শাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, জম্মু-কাশ্মিরের ৩৭০ ধারা স্পষ্টভাবেই ছিল সাময়িক। কিন্তু উত্তর-পূর্ব ভারতের জন্য ৩৭১ ধারা বিশেষ বিধান এবং দুটোর মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে।

রবিবার উত্তর-পূর্ব কাউন্সিলের ৬৮তম প্লেনারি অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ কথা জানান। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এখবর জানিয়েছে।

অমিত শাহ জানান, ভারতের কেন্দ্রীয় সরকার ৩৭১ ধারা বাতিল করবে না।

ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জম্মু-কাশ্মিরের ৩৭০ ধারা বাতিলের পর উত্তর-পূর্ব ভারতের মানুষকে ভুল তথ্য ও অপপ্রচার চালানো হয় যে ৩৭১ ধারা বাতিল করা হবে।

অমিত শাহ বলেন, আমি পার্লামেন্টে বলেছি এটা বাতিল করা হবে না। আজ আমি উত্তর-পূর্ব রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের উপস্থিতি আবারও বলছি, কেন্দ্র ৩৭১ ধারা বাতিল করবে না।

প্রসঙ্গত, ভারতের সংবিধানের ৩৭১ ধারায় উত্তর পূর্বাঞ্চলের ৬টি রাজ্যসহ ১১টি রাজ্য বিশেষ কিছু সুযোগ-সুবিধা পায়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ