শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

রংপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন রিটা রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে ২০-দলীয় জোটের শরিক বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান রিটা রহমানকে ধানের শীষের মনোনয়ন দিয়েছে বিএনপি।

রোববার বেলা ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।

হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুতে রংপুর-৩ আসনটি শূন্য হয়। এ আসন থেকে বিএনপির চারজনসহ মোট ৫ জন মনোনয়ন প্রত্যাশা করেছিলেন। তবে রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে রিটা রহমানকে মনোনয়ন দিয়েছে বিএনপি।

শনিবার (৭ সেপ্টেম্বর) বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম এ বিষয়ে চূড়ান্ত বৈঠক করে। বৈঠক শেষে আজ রিটা রহমানের মনোনয়নের বিষয়টি জানালেন রিজভী আহমেদ।

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই আসনে দলীয় প্রার্থীকে সরিয়ে রিটা রহমানকে মনোনয়ন দেয় বিএনপি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ