শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

শুরু হলো সংসদ অধিবেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শুরু হলো একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। আজ বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। এ অধিবেশন চলবে আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত।

সূত্র জানায়, সাংবিধানিক বাধ্য-বাধকতার কারণে সংসদের চলতি অধিবেশন ডাকা হয়েছে। এর আগে ১১ জুলাই সংসদের তৃতীয় (বাজেট) অধিবেশন সমাপ্ত হয়। রোববার সংসদ অধিবেশন শুরুর আগে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক।

সেখানে কমিটির সদস্য সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, হাসানুল হক ইনু, মো. ফজলে রাব্বী মিয়া, আনিসুল হক, ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ, নূর-ই-আলম চৌধুরী এবং আবদুস সাত্তার ভুঞা উপস্থিত ছিলেন।

বৈঠকে জানানো হয়, চলতি অধিবেশনে সংসদে উত্থাপণের জন্য এ পর্যন্ত তিনটি সরকারি বিলের নোটিশ পাওয়া গেছে। আর অনিষ্পন্ন দুটি সরকারি বিল পাশের জন্য কমিটিতে পরীক্ষাধীন রয়েছে। বেসরকারি সদস্যদের নিকট হতে একটি বিলের নোটিশ পাওয়া গেছে এবং অনিষ্পন্ন একটি বিল রয়েছে। সংসদে উত্তরদানের জন্য প্রধানমন্ত্রীর কাছে ৭০টি ও মন্ত্রীর কাছে এক হাজার ৫৫৩ টি প্রশ্ন পাওয়া গেছে। এছাড়া সিদ্ধান্ত প্রস্তাব (বিধি-১৩১) ১০৯টি, মূলতবী প্রস্তাব (বিধি-৬২) ১৫টি ও মনোযোগ আকর্ষনীয় (বিধি-৭১) ৬০টি নোটিশ পাওয়া গেছে।

অধিবেশনের শুরুতে শিরীন শারমিন এ অধিবেশনের সভাপতিমণ্ডলী মনোনয়ন দেন। স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে অগ্রবর্তীজন সংসদ পরিচালনা করবেন।

সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন আব্দুস শহীদ, এনামুল হক, মৃনাল কান্তি দাস, কাজী ফিরোজ রশীদ ও জয়া সেনগুপ্তা।

এরপর শোক প্রস্তাব নিয়ে আলোচনা শেষে সংসদ অধিবেশন সোমবার বিকেল ৫টা পর্যন্ত মূলতবি করা হয়।

অধিবেশনকে কেন্দ্র করে সংসদ ভবন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অধিবেশনে আওয়ামী লীগের পাশাপাশি বিরোধী দল জাতীয় পার্টি, বিএনপিসহ অন্যান্য দলের এমপিরা উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ