বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ঢাকার বিজয়নগরে ইসলামী ব্যাংকের প্রথম ব্যাংকিং বুথ উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর প্রথম ব্যাংকিং বুথ ঢাকার বিজয়নগরে উদ্বোধন করা হয়।

আজ রোববার ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহা. মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে এ বুথ উদ্বোধন করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা ও মুহাম্মদ কায়সার আলী, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহা. আব্দুল জব্বার ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহা. মাহবুব আলম।

সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মুহা. মতিয়ার রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ভিআইপি রোড শাখাপ্রধান মোহাম্মদ সিরাজুল আলম।

গ্রাহক ও শুভানুধ্যায়ীদের পক্ষে বক্তব্য দেন হক’স বে অটোমোবাইলস এর ম্যানেজিং ডাইরেক্টর আব্দুল হক। ধন্যবাদ জ্ঞাপন করেন বিজয়নগর বুথ ইনচার্জ মুহা. মোশাররফ হোসেন। সে সময় স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী, গ্রাহক, শুভানুধ্যায়ী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বুথ ব্যাংকিং কার্যক্রমের আওতায় হিসাব খোলা, নগদ টাকা জমা ও উত্তোলন, ফান্ড ট্রান্সফার, ফরেন রেমিট্যান্স উত্তোলন, ইউটিলিটি বিল জমা ও বিনিয়োগসহ বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা প্রদান করা হয়ে থাকে।

প্রধান অতিথির বক্তব্যে মুহা. মাহবুব উল আলম বলেন, শিল্প, ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন সেক্টরে দেশ অনেক এগিয়েছে। আর এ অর্থনৈতিক সমৃদ্ধির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে ইসলামী ব্যাংক। সকল শ্রেণীপেশার মানুষকে আর্থিক অন্তর্ভূক্তির আওতায় এনে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করার লক্ষ্যে এ বুথ ব্যাংকিং কার্যক্রমের সূচনা করা হলো।

ব্যাংকিং বুথের মাধ্যমে ইসলামী ব্যাংকের কল্যাণমুখী কার্যক্রম ও আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য তিনি কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ