শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

ইস্কনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই: লেখক ভট্টাচার্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন খবর ছড়িয়ে পড়েছে যে, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইস্কন নামের একটি সংগঠনেরও সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তবে বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করে লেখক ভট্টাচার্য বলেছেন, ছাত্রলীগ ছাড়া আমি অন্যকোনো সংগঠনের সঙ্গে জড়িত নই। কোনো রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় কোনো সংগঠনের সঙ্গেও নয়।

আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন কার্যালয়ে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

ইস্কন কি? জানতে চাইলে লেখক ভট্টাচার্য বলেন, ইস্কন একটি হিন্দুধর্মাবলম্বীদের সংগঠন। তবে এই সংগঠনের সঙ্গে আমার কোন ধরনের সম্পর্ক নেই। ফেসবুকে যে প্রচারণা চালানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্রসংগঠনের সঙ্গে ছাত্রলীগের সম্পর্ক কেমন হবে জানতে চাইলে তিনি বলেন, সকল সংগঠনের সঙ্গেই আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তবে যারা উগ্রবাদী ও স্বাধীনতার বিপক্ষের শক্তি তাদের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক রাখার প্রশ্নই আসে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ