শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’

কলাবাগান ক্লাবের সভাপতির বিরুদ্ধে ২ মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কলাবাগান ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম ফিরোজের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে ধানমন্ডি থানায় ২ মামলা করা হয়েছে।

আজ শনিবার সকালে ধানমন্ডি থানায় অস্ত্র ও মাদক আইনে তার বিরুদ্ধে মামলা দুটি করা হয়। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বায়রার সিনিয়র সহসভাপতি শফিকুল আলম ফিরোজ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনে নৌকার মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে অভিযান শুরুর আগে ক্লাবের সভাপতি শফিকুল আলমকে ক্লাব থেকে র‍্যাব-২–এর কার্যালয়ে নেয়া হয়। সেখানে কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে তাকে নিয়েই ক্লাবে অভিযান চালানো হয়। এ সময় কলাবাগান ক্রীড়াচক্র ক্লাব থেকে ক্যাসিনোয় ব্যবহৃত ৫৬২ পিস চিপস (কার্ড), হলুদ রঙের ইয়াবা ও একটি পিস্তল এবং কয়েক রাউন্ড গুলি জব্দ করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

এদিন বিকেলে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট গাউসুল আজমের নেতৃত্বে চলা এ অভিযানে গ্রেপ্তার করা হয় ক্লাবে কর্মরত চার কর্মচারীকে। তারা হলেন- মফিজুল ইসলাম, হারুন, আনোয়ার ও লিটন।

পরে র‌্যাব-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাল জানান, কলাবাগান ক্রীড়াচক্র ক্লাবে অবৈধ কিছু জিনিসপত্র ছাড়াও ক্যাসিনো চলছে- এ সংবাদের ভিত্তিতে শুক্রবার ওই ক্লাবে অভিযান চালানো হয়। এর আগে শুক্রবার দুপুর দেড়টার দিকে শফিকুল আলমকে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব হেফাজতে নেয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ