শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’

দিনাজপুরে আশুড়ার বিলে নৌকাডুবিতে ৩ শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দিনাজপুরে নবাবগঞ্জ উপজেলার জাতীয় উদ্যান আশুড়ার বিলে ঘুরতে গিয়ে নৌকাডুবিতে ৩ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় ওই নৌকাতে থাকা অপর ২ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বিকেল ৪টায় নবাবগঞ্জে জাতীয় উদ্যান আশুড়ার বিলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিনাজপুর সরকারি মহিলা কলেজের প্রথম বর্ষের ছাত্রী ফারিয়া আক্তার মৌমি, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ছাত্র হাসনাত দীপ্ত এবং একই বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের ছাত্র রাফিদ ইসলাম। তাদের প্রত্যেকেরই বয়স ২১ থেকে ২৫ বছরের মধ্যে বলে জানা গেছে। এদের তিনজনেরই বাড়ি দিনাজপুর সদর উপজেলায়।

জানা গেছে, হাবিপ্রবির ৪ ছাত্র ও দিনাজপুর সরকারি মহিলা কলেজের একজন ছাত্রীসহ ৫ জন মিলে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার জাতীয় উদ্যানে ঘুরতে যান। তারা শালবন, কাঠের তৈরি ব্রিজসহ নানা স্থাপনা ঘুরে দেখার পর বিকালে বিল দেখার উদ্দেশে নৌকায় উঠেন।

জাতীয় উদ্যান রক্ষা উন্নয়ন কমিটির সভাপতি মুহা. মাহাবুবর রহমান জানান, বিকাল ৪টার দিকে তারা মাঝি ছাড়া নিজেরাই নৌকা নিয়ে বিলে ঘুরতে যান। এক সময় বিলের পানিতে নৌকাটি ডুবে গেলে সাঁতার না জানায় সবাই তলিয়ে যান।

এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মধ্যে ৩ জনকে মৃত ঘোষণা করেন। বাকি ২ জনের চিকিৎসা চলছে।

ওই নৌকাটি মাঝখানে ডুবে যাওয়ায় তাদের উদ্ধারের জন্য ঘটনাস্থলে যেতে বেশকিছু সময় অতিবাহিত হয়েছে। তাছাড়া শিক্ষার্থীরা কেউই সাঁতার জানাত না বলে জানিয়েছে স্থানীয়রা।

নবাবগঞ্জ থানার পরিদর্শক (ওসি) সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ