শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’

নামাজ পড়ার জন্য চেয়ারের পরিবর্তে টুল কিনে দেয়ায় বাবার আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চেয়ারের পরিবর্তে টুল কিনে দেয়ায় মনের দুঃখে নজর আলী (৭০) নামের এক বৃদ্ধ নিজ ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার পৌর এলাকার বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রতিবেশীরা জানান, অসুস্থ নজর আলী দাঁড়িয়ে নামাজ পড়তে কষ্ট হওয়ার কারণে তিনি ছেলেকে বলেন একটি চেয়ার কিনে দেয়ার জন্য। কিন্তু ছেলেরা চেয়ারের পরিবর্তে টুল কিনে দেয়।

শুক্রবার জুমার নামাজ আদায় করার সময় টুল থেকে পড়ে যান। এ নিয়ে বাড়িতে এসে ছেলেদের সঙ্গে নজর আলীর কথাকাটাকাটি হয়। পরে তিনি মনের দুঃখে সন্ধ্যার দিকে নিজ ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

মহেশপুর থানার পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) আমানউল্লা হক জানান, অসুস্থ নজর আলী জুমার নামাজ আদায় করার টুল থেকে পড়ে যায় পাশের একজন মুসল্লির শরীরের ওপর। পরে তিনি বাড়িতে আসার পর ছেলেদের সঙ্গে কথাকাটাকাটি হয়। এরপর তিনি আত্মহত্যা করেন। এ ঘটনায় মহেশপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ