শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’

বিধবাকে ধর্ষণে জড়িত থাকার অভিযোগে সেই এএসআই প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনীতে এক বিধবাকে ধর্ষণে জড়িত থাকার অভিযোগে সোনাগাজী মডেল থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) সুজন কুমার দাসকে প্রত্যাহার করে শুক্রবার জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

ফেনীর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সোনাগাজী-দাগনভূইয়া সার্কেল) সাইকুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ের অপরাধ বিভাগের পুলিশ সুপার হাসান মাহমুদ বিষয়টি তদন্ত করছেন।

তবে সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন আহমেদ দাবি করেছে, ওই বিধবার জমিজমা সংক্রান্ত অভিযোগ তদন্তে গাফিলতির জন্য এএসআই সুজনকে প্রত্যাহার করা হয়েছে।

ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলায় গত বৃহস্পতিবার ওই বিধবা ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া হোসেনের আদালতে জবানবন্দি দেয়ার পরই প্রত্যাহার এএসআই সুজনকে করা হয়।

জবানবন্দিতে ওই নারী বলেছেন, অন্যান্য আসামিদের সঙ্গে পুলিশ কর্মকর্তা সুজনও তাকে ধর্ষণ করেছিলেন। তবে পুলিশের ভয়ে তিনি মামলার এজহারে এএসআই সুজনকে আসামি করেননি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ