শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’

ঠাকুরগাঁওয়ে ৪ বস্তা মানুষের হাড় উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লি বাজারে একটি নৈশকোচের কাউন্টার থেকে তিনজন মানুষের মাথার খুলিসহ চার বস্তা হাড় উদ্ধার করেছে পুলিশ।

গতকাল ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) চিত্ত রঞ্জন রায় বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার ভুল্লী বাজারে কান্তি পরিবহনে ঠাকুরগাঁও শহরের তেলিপাড়া এলাকার মুকুল হোসেন নামে এক ব্যক্তি আলুর বস্তা বলে ওই ৪টি বস্তা বুকিং করে ঢাকার উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন।

তবে বাসটি রংপুর কাউন্টারে পৌঁছালে বস্তা দেখে কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী কান্তি পরিবহনে ওই বস্তাগুলো ফেরত পাঠায় কোচ কাউন্টারে।

ঠাকুরগাঁও ভুল্লি কাউন্টারে বস্তা নামিয়ে খুলে দেখে তিনজন মানুষের মাথার খুলিসহ বিপুল পরিমাণ হাড়। পরে পুলিশে খবর দিলে তা থানায় নিয়ে আসা হয়।

ওসি বলেন, মাথার খুলি ও হাড়গুলো সম্ভবত কবর থেকে সংগ্রহ করে বিক্রির উদ্দেশে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। এ ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা যায়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ