শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’

ফ্রান্সের কোলমার গ্র্যান্ড মসজিদে গাড়ি হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফ্রান্সের একটি মসজিদে গাড়ি হামলার ঘটনা ঘটেছে।

গতকাল শনিবার দেশটির পূর্বাঞ্চলীয় কোলমার শহরে স্থানীয় সময় রাত ৮টার দিকে কোলমার গ্র্যান্ড মসজিদে এ হামলা হয়। এ ঘটনায় আহত অবস্থায় প্রাইভেটকারের চালককে আটক করা হয়েছে।

রুশ সাংবাদমাধ্যম আরটি জানায়, হামলায় মসজিদে প্রবেশের দরজাটি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে দরজায় আঘাত হানা প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। তবে চালক ছাড়া কেউ হতাহত হয়নি। এটি গাড়ি হামলা নাকি আত্মঘাতী হামলা সে ব্যাপারটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে, হামলার পরেই ঘটনাস্থালে ছুটে গিয়ে ওই এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, হামলায় জড়িত গাড়িচালককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় ওই গাড়িচালককে ঘাড়ে কাটার দাগ দেখা যায়।

পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে চালক নিজেই ঘাড়ে ছুরি চালিয়েছে নাকি অন্য কেউ ছুরিকাঘাত করেছে সেটা নিশ্চিত হওয়া যায়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ