শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’

সরকারের পাপের ইতিহাস বেরিয়ে এসেছে: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অনিয়ম ও দুর্নীতির দায়ে সরকারের এই মূহুর্তে পদত্যাগ করা উচিত বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

আজ রোববার (২২ সেপ্টেম্বর) সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মহিলা দল আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান মির্জা ফখরুল।

ক্যাসিনো ব্যবসার ঘটনায় সরকারের পাপের ইতিহাস বেরিয়ে এসেছে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘দেশ চালাতে ব্যর্থ হয়ে সরকার এখন জুয়ার আশ্রয় নিয়েছে। সরকার দেশকে জুয়াড়িদের দেশে পরিণত করেছে।

তিনি বলেন, ‘এটি এখন সম্পূর্ণভাবে গ্যাম্বলারদের হাতে পড়ে গেছে। গ্যাম্বলিংয়ে চলে গেছে। আর চাঁদাবাজি। চিন্তা করতে পারেন, আওয়ামী লীগের ছোট নেতা, বড় নেতা, পাতি নেতা—তাদের দাপটে বাংলাদেশে আর কেউ থাকতে পারছে না।’

বিএনপির মহাসচিব আরও বলেন, ‘যুবলীগের চেয়ারম্যান বলেছেন, আমাদের ধরছেন কেন? তাদের ধরেন না কেন? আরে আপনারা তো দেশ চালাচ্ছেন। আপনাদের নির্দেশেই তো আজকে সব অপকর্ম চলছে। এটি কেন বোঝেন না!’

তিনি বলেন, ‘সরকারি কর্মচারিরা চুপচাপ চলে যায় মান-সম্মান-ইজ্জত নিয়ে। যা হুকুম করে তাই করতে হয়। চাঁদা দাও না হলে যাও। টেন্ডার দাও না হলে যাও।’

অনিয়ম-দুর্নীতির দায় নিয়ে এক্ষুণি সরকারের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, সব প্রতিষ্ঠান ধ্বংস করে আওয়ামী লীগ সরকার স্বৈরশাসন শুরু করেছে। তারা বিচারব্যবস্থাকে নিজেদের কবজায় নিয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ