মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ইসলামের পথ যেভাবে খুঁজে পেলো একজন গ্যাংস্টার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

আবদুর রহমান আবদুল্লাহ। তিনি কখনই ভাবতে পারেননি আদম নামে অপরিচিত  এক ব্যক্তির সাথে অল্প সময় কাটিয়েই শেষ পর্যন্ত তার হৃদয় ইসলামের দিকে নিয়ে যাবে।

আবদুর রহমান আবদুল্লাহর বয়স (৩৮)। তার আগের নাম ছিলো চে ইয়িন ওয়েই। বলছিলেন তার ইসলাম গ্রহণের কথা।

তিনি বলেন, গত বছরের জুলাই মাসে অল্প সময়ের জন্য দেখা হয়েছিলো মুহাম্মদ আদমের সঙ্গে। তার সঙ্গে কথা বলেই আমি নিজেকে নিঃস্ব ও অসহায় বোধ করছিলাম।

তিনি আরো বলেন, আমি আমার জীবন নিয়ে খুব চিন্তায় পড়ে গিয়েছি। একই সঙ্গে আর্থিক সমস্যা ও বৈবাহিক জীবন সেই সাথে সন্ত্রাসবাদে জড়িয়ে পড়ি।

মানসিক চাপ ও হতাশায় ভেঙ্গে পড়েছিলাম আমি। তাই হঠাৎ নিজেকে একদিন আবিস্কার করলাম আমি মসজিদের মাঠে সময় অতিবাহিত করতে আসি। সেখানেই মুহাম্মদ আদমের সঙ্গে দেখা হয়েছিল।

আমি আমার মন খুলে তার সঙ্গে জীবনের কথা বললাম। দুঃখগুলি বিস্তারিত শেয়ার করলাম তার কাছে।

তিনি আমাকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, মোনাজাতের সময় আমি নিজেকে পৃথিবীর সবচেয়ে শান্ত মানুষ হিসেবে আবিস্কার করলাম। আমি আমার জীবনে এত সুখ কখনো পাইনি।

নামাজের সেজদায় জীবনে যে পাপ কাজ করেছি সব মনে পড়ছিলো এক এক করে। ঠিক তখনই ইসলাম গ্রহণের বিষয়টি গুরুত্বের সাথে ভাবতে শুরু করেছিলাম।

আবদুর রহমান একসময় সিঙ্গাপুরে হোটেলে কাজ করতেন। তিনি বলেন, আমি ইসলাম গ্রহণ করার আগে দুই সপ্তাহ পর্যন্ত ইসলাম নিয়ে পড়াশোনা করি। পরে আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করি।

গত বছরের আগস্ট মাসে জালান পেগাওয়াইয়ের একটি মসজিদে একজন ইমামের কাছে পবিত্র ধর্ম ইসলাম গ্রহণ করি।

আবদুর রহমান, টংকাং ইয়ার্ডের বাসিন্দা। তিনি বলেন, আমার মা প্রথমে ইসলাম ধর্ম গ্রহণ করায় আমার প্রতি অসন্তুষ্ট ছিলেন।

পরে আমি অনেকবার ইসলাম বিষয়ে তার সঙ্গে আলোচনা করলে তিনি বুঝতে পারেন। আমি আশা করছি তিনিও এ সত্য ধর্মের ছায়াতলে আসবেন। আমি এ বিষয়ে সবার কাছে দোয়া পার্থী। সূত্র: দ্যা স্টার নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ