শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে মুফতি মুহাম্মদ উল্লাহর সন্ধান ও মুক্তি চায় জমিয়ত তাহাফফুজে খতমে নবুওয়তের ঢাকা মহানগরীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত আলআমীন মুফতি তাকী উসমানীর সান্নিধ্যে এক স্মরণীয় সন্ধ্যা সিয়ানাহ ট্রাস্টের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন ২০৩২ সালের মধ্যে ৬৪ জেলায় মারকাযুল ফুরকানের কার্যক্রম চালুর পরিকল্পনা মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের পুর্বাঞ্চলীয় প্রদেশ দাম্মামের জুবাইল এলাকায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে এক বাংলাদেশি মারা গেছেন। এ ঘটনায় দুই বাংলাদেশিসহ দুই ভারতীয় নাগরিক ও এক পাকিস্তানি ড্রাইভার আহত হয়।

গতকাল সোমবার বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে দাম্মামের জুবাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাংলাদেশি সালাউদ্দিন (২৮) নরসিংদীর রায়পুরা উপজেলার চানপুর ইউনিয়নের মাঝেরচর গ্রামের ইসমাইল মিয়ার ছেলে। তিনি এখানে একটি কনস্ট্রাকশন কম্পানিতে ইলেকট্রিশিয়ানের কাজ করতেন।

জানা গেছে, সোমবার সকালে একটি প্রাইভেটকার যোগে সহকর্মীদের সাথে কর্মস্থল জুবাইলের কনস্ট্রাকশন সাইটে যাচ্ছিলেন। ওই সময় হঠাৎ পেছন দিক থেকে একটি বাস তাদের গাড়িকে ধাক্কা দেয়। এতে তিন বাংলাদেশি, দুই ভারতীয় ও গাড়ির ড্রাইভার পাকিস্তানি নাগরিক আহত হয়।

পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাদের উদ্ধার করে জুবাইলের একটি হাসপাতালে নিয়ে গেলে ভর্তির কয়েক ঘণ্টার মাথায় সালাউদ্দিন মারা যায়। এ ঘটনায় দুই বাংলাদেশিসহ দুই ভারতীয় নাগরিক ও এক পাকিস্তানি ড্রাইভার আহত হয়। আহতদের পরিচয় জানা যায়নি। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ