সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

ত্রাণ প্রতিমন্ত্রীর সাদামাটা জীবন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী: ছবিতে যেই মানুষটিকে দেখছেন, তিনি সরকারের একজন প্রতিমন্ত্রী। আজ সাভারের একটি সেলুনে গিয়ে তাকে দেখে রীতিমতো অবাক হলাম। মানুষটি সাধারণের কাতারে। এটাই তো হওয়া উচিৎ...তাইনা? আর সেটা হয় না বলেই তাকে দেখে অবাক হতে হলো।

হাল জমানায় যা দেখি তাতে নিঃসন্দেহে আশ্চর্য করার মতোই ঘটনা। হাজার হলেও প্রতিমন্ত্রী মানে ভিআইপি বলে কথা! যেখানে প্রজাতন্ত্রের কর্মচারীরা পর্যন্ত নাপিত নিজের বাসা-বাড়িতে ডেকে নিয়ে ক্ষৌরকর্ম করান, সেখানে তিনি সব সময়ই থাকেন সাধারণের কাতারে। সামনে পেছনে থাকে না লাটবহর। খুব প্রয়োজন না হলে সরকারি প্রটোকলও এড়িয়ে চলেন। সেলুনে যান অনেকটা নিরবে ।

নরসুন্দর বললেন, প্রয়োজনে প্রতিমন্ত্রী সাহেব অপেক্ষা করেন। কেউ অপেক্ষমান থাকলে তাকে অগ্রাধিকার দেবার কথা বলেন। যখন চুল কাটান পাশের জনকেও বুঝতে দেন না,যে তিনি আছেন!

ঠিকই ধরেছেন, ডা. মো. এনামুর রহমান। সাভার আশুলিয়ার মাননীয় সংসদ সদস্য। যার সততায় মুগ্ধ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আস্থা ও নির্ভরতায় সন্মানিত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হিসেবে। স্যালুট ডা. এনাম। আমরা এটাই চাই। এটাই তো হবার কথা। সত্যিই অনুকরণীয়।

বি: দ্র: মাননীয় প্রতিমন্ত্রীকে না জানিয়ে ছবিটি তুলেছি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ