শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ফিলিস্তিনি মন্ত্রী ফাদি আল হাদামিকে আটক করেছে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের জেরুসালেম বিষয়ক মন্ত্রী ফাদি আল হাদামিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী।

বুধবার তাকে আটক করা হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে ফিলিস্তিনের জেরুজালেম বিষয়ক মন্ত্রণালয়।

তুরস্কের গণমাধ্যম ডেইলি সাবাহ এক প্রতিবেদনে জানিয়েছে, হামাদিকে নিয়ে যাওয়ার আগে তার বাড়িতে তল্লাশি চালায় ইসরায়েলি বাহিনী।

অবশ্য হামাদিকে গ্রেফতারের বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত কিছু বলা হয়নি। তবে এ নিয়ে গত তিন মাসে তাকে দুইবার আটক করা হলো।

২০১৭ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করেন। এরপর থেকে অঞ্চলটিতে ইসরায়েলি বাহিনীর দমন-পীড়ন বেড়ে গেছে। এ বিষয়ে বিশ্বের বিভিন্ন দেশ নিন্দা জানালেও এগুলো আমলে নিচ্ছে না তারা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ