সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

বাংলাদেশ নিয়ে স্ট্যাটাস দিলেন মার্ক জাকারবার্গ (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ বাংলাদেশে মেনিনজাইটিস নামের স্নায়ুরোগের প্রার্দুভাব নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তার ওই স্ট্যাটাসে জাকারবার্গের দাতব্য প্রতিষ্ঠান ও বায়োহাবের তৈরি একটু টুল ব্যবহারের প্রশংসা করা হয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ২৯ মিনিটে পোস্টটি দেন জাকারবার্গ। এতে তিনি লিখেছেন, সম্প্রতি বাংলাদেশের গবেষকেরা মেনিনজাইটিস প্রার্দুভাবের কারণ খুঁজে বের করতে ‘আইডিসেক’ নামের টুল ব্যবহার করছে। টুলটি তৈরি করে ছে ‘চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ’ ও বায়োহাব নামের একটি দল।’

Status

এরপর তিনি লিখেছেন, ‘আইডিসেক’ বা ইনফেকটিয়াশ ডিজিজ সিকোয়েন্সার হচ্ছে মূলত ওপেন সোর্স ও ক্লাউডভিত্তিক টুল যা যে কেউ ইন্টারনেট সংযোগ ব্যবহার করে তা ব্যবহার করতে পারে। এটা বড় ধরনের একটি উদাহরণ যাতে বায়োহাবের প্রযুক্তি ও টুল ব্যবহার করে শিশুদের রোগ প্রতিরোধের উপযোগী নানা ব্যবস্থা নেয়া যায়।
ফেসবুক পোস্টে এ কাজের জন্য গেটস ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়েছেন জাকারবার্গ। এ ছাড়া আইডিসেক টুলটি বিশ্বের সব স্বাস্থ্যকর্মীর হাতে তুলে দিতে গেটস ফাউন্ডেশন কাজ করছে।

পোস্টের নিচে জাকারবার্গ আইডিসেক নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন। ওই ভিডিওটি ৩ লাখ ৮৮ হাজার ভিউ হয়েছে। এটি তিন হাজারবার শেয়ার হয়েছে। মন্তব্য পড়েছে তিন হাজার। প্রতিক্রিয়া দেখিয়েছেন ২৭ হাজার ফেসবুক ব্যবহারকারীরা।

https://www.facebook.com/zuck/videos/10109438991796571/

আরএম/