বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

মিশরে সিসি বিরোধী বিক্ষোভ দমাতে গ্রেফতার ২ সহস্রাধিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিসরের সামরিক শাসক আবদেল ফাতাহ আল-সিসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছেই। যে বিক্ষোভ দমাতে এখন পর্যন্ত দুই হাজার জনেরও বেশি মানুষকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গত সপ্তাহে শুরু হওয়া এ বিক্ষোভের পর আজ শুক্রবার নতুন করে দানা বাধা বিক্ষোভ দমাতে এ গ্রেফতার অভিযান চালানো হয়।

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, এখন পর্যন্ত ২০৭৫ জনের মতো মানুষকে গ্রেফতার করা হয়েছে। যাদের অধিকাংশের বয়স ২৫ এর নিচে।

গত ১৭ সেপ্টেম্বর মিসরীয় অভিনেতা ও ব্যবসায়ী মোহাম্মদ আলী সর্বপ্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে প্রেসিডেন্ট সিসিকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করেন। তিনি তার পোস্টে দেখান, দেশ অর্থনৈতিক সংকটে থাকলেও সিসি কীভাবে বিলাসী জীবন-যাপন করছেন।

তার ওই পোস্টের পর সিসির পদত্যাগ চেয়ে করা হ্যাশট্যাগে সয়লাব হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যম। এরপর ২০ সেপ্টেম্বর গণবিক্ষোভে অংশ নিতে দেশের প্রধান শহরগুলোতে রাস্তায় নেমে আসে মানুষ।

বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও মাঠে নামে। গ্রেফতার ও টিয়ার গ্যাসের মাধ্যমে গণমানুষের জমায়েতে বাধা দেয় পুলিশ। তাহরির স্কয়ারে মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য।

এদিকে দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন প্রেসিডেন্ট সিসি। তিনি বলেন, তার বিরুদ্ধে আনা এই অভিযোগ ‘মিথ্যা’ এবং 'উদ্দেশ্য প্রণোদিত'।

গত ২০১৩ সালে এক রক্তাক্ত সেনা অভ্যুত্থানের মাধ্যমে মিসরের প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে রাষ্ট্র ক্ষমতায় বসেন সাবেক সেনাপ্রধান সিসি। এরপর থেকেই মিশরের ক্ষমতায় আছেন তিনি।

সূত্র- আলজাজিরা

আরএম./


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ