বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

সৌদি আরবে খিদমাতুল কুরআন ওলামা পরিষদ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

ওহির জ্যোতি বিশ্বময় ছড়িয়ে দিয়ে পবিত্র কুরআনের খেদমতকে আরো দূরপ্রসারী করার প্রয়াসে নব-গঠিত দাওয়াতী সংগঠন খিদমাতুল কুরআন ওলামা পরিষদ সৌদি আরবের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে।

গতকাল (২৬ সেপ্টেম্বর) বৃহস্পতিবার রাত ১০টা ৩০ মিনিটে সৌদি আরবের জেদ্দা আত্তাইসির মিলনায়তনে এক টেলি-কনফারেন্সের মাধ্যমে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে শাইখ হাফেজ কারি ইব্রাহিম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার জনাব আলমগীর হোসাইন।

কনফারেন্সে সভাপতিত্ব করে সৌদি প্রবাসী মাওলানা কারি রায়হান উদ্দীন।

নব-নির্বাচিত আহ্বায়ক কমিটিতে এইচ এম শহীদুল্লাহকে আহ্বায়ক, মাওলানা আতাউল্লাহ আল মাদানীকে যুগ্ম আহ্বায়ক, মাওলানা ক্বারী রায়হান উদ্দীনকে সদস্য সচিব, মাওলানা মামুনুর রশিদকে অর্থ সচিব, মাওলানা জাকারিয়া কাতেবীকে প্রচার সচিব, মুফতি মোমেন সরকারকে সহ প্রচার সচিব, মুনশি আবু আরাফাক, মাওলানা ইউনুস আহমদ ও মাওলানা হাফেজ হাবীবুল্লাহকে সিনিয়র সদস্য, হাফেজ আরিফুল্লাহ ও এম বি এম হারুনুর রশিদকে সদস্য নির্বাচিত করা হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ