বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

চীনে বাস ও ট্রাকের সংঘর্ষ, নিহত ৩৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনের পূর্বাঞ্চলে একটি বাস ও একটি ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছে। এ দূর্ঘটনায় আরও ৩৫ জন আহত হয়েছে।

স্থানীয় সময় শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে দেশটির পূর্বাঞ্চলীয় জিয়ানসু প্রদেশের একটি সড়কে ওই দুর্ঘটনা ঘটে। রোববার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। দুর্ঘটনার সময় ওই বাসটিতে ৬৯ জন যাত্রী ছিল।

প্রাথমিক তদন্তে জানানো হয়েছে, বাসের চাকা পাংচার হয়ে যাওয়ার কারণেই এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এক বিবৃতিতে জানানো হয়েছে, বাসের বাম পাশের সামনের চাকাটি পাংচার হয়ে গিয়েছিল।

দুর্ঘটনায় আহতদের মধ্যে নয়জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া আরও ২৬ জন সামান্য আঘাত পেয়েছেন। বাকি একজনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।

দুর্ঘটনার কারণে আট ঘণ্টা চাংচুন-শেনজেন সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়। পরে উদ্ধার কাজ শেষে আবারও ওই সড়ক খুলে দেয়া হয়।

উল্লেখ্য, ট্রাফিক আইন ভালোভাবে মেনে না চলায় চীনে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। এর আগে ২০১৫ সালে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৫৮ হাজার মানুষ নিহত হয়। ট্রাফিক আইন অমান্য করার কারণেই দেশটিতে ৯০ শতাংশ দুর্ঘটনা ঘটছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ