সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

জাতিসংঘে ইমরান খানের ভাষণকে কীভাবে দেখছেন পাকিস্তানের আলেমরা?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ ।।

ভারত অধিকৃত কাশ্মীরে মানবিক সংকট ও সেখানকার নাগরিকদের অবরুদ্ধ জীবনযাপনের বিষয়টি জাতিসংঘে উপস্থাপন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।  শুক্রবার জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে পাক প্রধানমন্ত্রী কাশ্মীর ইস্যুটি বিশ্ব নেতাদের সামনে গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।

প্রায় ৫০ মিনিটের দীর্ঘ ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী ফিলিস্তিন-ইসলায়েলে বৈরি সম্পর্ক, বিশ্বব্যাপী মুসলিম নির্যাতন ও ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে চলমান প্রোপাগান্ডা ও ইসলামফোবিয়ার বিরুদ্ধে সোচ্চার আওয়াজ তুলেছেন। জাতিসংঘে ইমরান খানের ভাষণের পর ২৪ ঘন্টার মধ্যেই কাশ্মীরের পরিস্তিতি পাল্টে যায়। রাজপথে নেমে আসে মজলুম কাশ্মিরীরা। মসজিদে মসজিদে মোদি বিরোধী স্লোগান শুরু হয়।

ইমরান খানের ভাষণকে কেন্দ্র করে পাকিস্তারে জনপ্রিয় সংবাদ মাধ্যম ডন হেডলাইন করেছে ‘জাতিসংঘে ইমরান খানের বক্তব্য ৯২ সালের বিশ্বকাপ জয়ের মতোই স্মরণীয় হয়ে থাকবে।’ এদিকে খানের বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পাকিস্তানের শীর্স্থস্থানীয় ওরামায়ে কেরাম। ধর্মীয় মহলেও তিনি ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছেন।

পাকিস্তানের মুসলিম পন্ডিত ও শীর্ষস্থানীয় আলেম মাওলানা জাহিদ-উর-রাশদী ইমরান খানের সফলতার জন্য দোয়া করে এক ভিডিও বার্তায় বলেছেন, জাতিসংঘ অধিবেশনে ইমরান খানের বক্তব্য শুধু পাকিস্তান নয়, গোটা মুসলিম বিশ্বের অন্তরের আওয়াজ ছিল। আমি দুয়া করি, পাকিস্তানের চাওয়া-পাওয়া পূরণে তিনি সফলতা লাভ করুন।

বিশ্বজুড়ে ইসলামফোবিয়া মোকাবেলায় পাকিস্তান, মালয়েশিয়া ও তুরস্কের উদ্যোগে টিভি চ্যানেল প্রতিষ্ঠা একটি যুগান্তকারী সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন তিনি ।

তিনি বলেন, আমি শুনলাম, ইমরান খান, মাহাথির মোহাম্মদ ও এরদোগান সম্মিলিতভাবে একটি টিভি চ্যানেল খোলার উদ্যোগ নিয়েছেন, এই খবর শুনে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি। এ পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে ইসলাম ও উম্মতের অনেক বড় খেদমত হবে।

পাকিস্তানের অন্যতম শীর্ষ আলেম ও সাবেক বিচারপতি মাওলানা তাকি উসমানি এক টুইট বার্তায় বলেছেন, ইমরান খান জেনারেল এসেম্বলিতে যে ভাষণ প্রদান করেছেন; বিশেষ করে নিজ আত্মবিশ্বাস, সাহসিকতা এবং বাকপটুতার সঙ্গে পশ্চিমাবিশ্বকে ইসলামফোবিয়ার ভয়াবহতা এবং কাশ্মীর বিষয়ে যেভাবে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন-