বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা ‘গালির সংস্কৃতি কারও জন্যই নিরাপদ নয়’ মদিনার কিং ফাহদ প্রেসে ঘণ্টায় ছাপা হয় সাড়ে ৫ হাজার কুরআন শনিবার আফতাবনগর মাদরাসায় সিরাত মাহফিল, প্রধান অতিথি সালমান মানসুরপুরী মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, ট্রাম্পের হুঁশিয়ারি

এনআরসি নিয়ে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন মোদী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশটির নাগরিক তালিকা-এনআরসি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভারত সফররত অবস্থায় শেখ হাসিনা ইন্ডিয়ান এক্সপ্রেসের এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, জাতিসংঘ অধিবেশনে পার্শ্ববৈঠকে মোদীর সঙ্গে কথা হয়েছে তার। এবং নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীকে আশ্বাস দিয়েছেন যে এনআরসি নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়া কিছু নেই।

ভারতের আসাম রাজ্যের নাগরিক তালিকা গত ৩১ আগস্ট (শনিবার) প্রকাশিত হয়। এই তালিকা থেকে বাদ পড়েন রাজ্যের প্রায় ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন মানুষ। তাদের মধ্যে অনেক বাংলাদেশিও রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ২০১৮ বিধানসভা নির্বাচন এবং ২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপির ইশতেহারে অন্যতম ইস্যু ছিল নাগরিক তালিকা চূড়ান্ত করা।

গত সপ্তাহে নিউ ইয়র্কে মোদিকে প্রধানমন্ত্রী বলেছিলেন, এনআরসি বাংলাদেশের জন্য গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। জবাবে মোদী বলেছিলেন, ভারত ও বাংলাদেশের দারুণ সম্পর্ক। এনআরসি নিয়ে উদ্বেগের কিছু নেই।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জিজ্ঞাসা করা হয় তিনি নরেন্দ্র মোদীর আশ্বাসে সন্তুষ্ট কি না। জবাবে তিনি বলেন, অবশ্যই। আমি কোনো সমস্যা দেখি না। আমার প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা হয়েছে।

বৃহস্পতিবার চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর শেখ হাসিনার এটাই প্রথম ভারত সফর। আগামী ৫ অক্টোবর দিল্লিতে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ