বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা ‘গালির সংস্কৃতি কারও জন্যই নিরাপদ নয়’ মদিনার কিং ফাহদ প্রেসে ঘণ্টায় ছাপা হয় সাড়ে ৫ হাজার কুরআন শনিবার আফতাবনগর মাদরাসায় সিরাত মাহফিল, প্রধান অতিথি সালমান মানসুরপুরী মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, ট্রাম্পের হুঁশিয়ারি

ফ্রান্সের প্যারিসে সহকর্মীর ছুরিকাঘাতে প্রাণ গেলো ৪ পুলিশের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফ্রান্সের প্যারিসে, পুলিশ সদর দপ্তরে সহকর্মীর ছুরিকাঘাতেই প্রাণ গেলো ৪ পুলিশ সদস্যের। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও একজন।

হামলাকারী একজন আইটি বিশেষজ্ঞ, কাজ করতেন পুলিশের প্রশাসনিক বিভাগে। পরে গুলিতে মৃত্যু হয়েছে তারও।

কর্মঘণ্টা কমানো, সরঞ্জাম ঘাটতি ও পেনশন সংস্কারের দাবিতে, বুধবার সারা ফ্রান্সে ধর্মঘটে যায় পুলিশ।

এর পরদিনই, প্যারিসের কেন্দ্রস্থল, নটর ড্যাম ক্যাথেড্রালের কাছে পুলিশ সদরদপ্তরে ছুরি হামলা চালান তাদেরই এক প্রশাসনিক কর্মকর্তা। ১৬ বছরের বেশি সময় ধরে সদর দপ্তরের কাজ করছিলেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে কাজে আসেন হামলাকারী। এসময় অফিসকক্ষে তিন এবং সিঁড়িতে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন আরও একজনকে। এতে সেখানেই প্রাণ হারান তিন পুরুষ ও এক নারী সহকর্মী।

ঘটনার পর পরই নিরাপত্তার প্রশ্নে বন্ধ রাখা হয় প্যারিসের মেট্রো স্টেশন। হামলার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।

চলতি বছর ৫০ জনের বেশি পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন ফ্রান্সে। এর কারণ হিসেবে আশঙ্কাজনকভাবে হামলার পরিমাণ বাড়া ও কাজের বৈরি পরিবেশের কথা বলছেন বিশ্লেষকেরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ