বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা ‘গালির সংস্কৃতি কারও জন্যই নিরাপদ নয়’ মদিনার কিং ফাহদ প্রেসে ঘণ্টায় ছাপা হয় সাড়ে ৫ হাজার কুরআন শনিবার আফতাবনগর মাদরাসায় সিরাত মাহফিল, প্রধান অতিথি সালমান মানসুরপুরী মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, ট্রাম্পের হুঁশিয়ারি

মাওলানা ফজলুর রহমানকে নওয়াজ শরীফের বার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা, পিএমএল-এন এর প্রধান শাহবাজ শরীফ, প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাথে কারাগারে সাক্ষাত করেছেন, এ সময় শাহবাজ শরীফ আগামী ২৭ অক্টোবর সরকার বিরোধী বিক্ষোভের কথা জানান।

পাকিস্তানের ডেইলি জংয়ের বরাতে জানা যায়, দলীয় সূত্র মতে শাহবাজ শরীফ পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারের সাথে বৈঠক সম্পর্কে নওয়াজ শরীফকে বিস্তারিত ব্রিফ করেন।

বৈঠকে নওয়াজ শরীফ জামিয়তে উলামায়ে ইসলামের (ফ) এর প্রধান মাওলানা ফজলুর রহমানকে বার্তা দেন।

শাহবাজ শরীফ বলেন, আমার বার্তা জেআইআই-এফ প্রধান মাওলানা ফজলুর রহমানকে দেওয়া দিবেন। তিনি যেনো সরকার বিরোধী আন্দোলনে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ করেন, মুদ্রাস্ফীতি সাধারণ মানুষের পক্ষে বেঁচে থাকা কঠিন করেছে। সরকার জনগণকে সহায়তা করতে ব্যর্থ হয়েছে।

নওয়াজ শরীফ পজিশন ফর ইন্ডিপেন্ডেন্স মার্চের অল পার্টিস কনফারেন্সের (এপিসি) আহ্বানকে সমর্থন করেন। নির্দেশ দিয়েছেন তার দলের সবাই যেনো মাওলানা ফজলুর রহমানের সরকার হটাও আন্দোলনে অংশ নেন।

নওয়াজ শরীফ শাহবাজ শরীফকে আরো বলেন, পিপিপিরও স্বাধীনতার পদযাত্রায় অংশ নেওয়া উচিত, আমার বার্তাটি বিলওয়াল ভুট্টো জারদারিকে দিয়ে দিবেন।

দলীয় সূত্র মতে আরো জানা যায়, শাহবাজ শরীফ সরকার হটাও আন্দোলনে তার দলকে নেতৃত্ব দেওয়ার বিষয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আমার স্বাস্থ্য বেশি ভালো না। ডাক্তার আমাকে আন্দোলনে যেতে নিষেধ করেছেন। আমি যেতে না পারলেও আমার দলের অন্যান্য নেতারা উপস্থিত থাকবেন।

ডেইলি জং অবলম্বনে আবদুল্লাহ তামিম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ