বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা ‘গালির সংস্কৃতি কারও জন্যই নিরাপদ নয়’ মদিনার কিং ফাহদ প্রেসে ঘণ্টায় ছাপা হয় সাড়ে ৫ হাজার কুরআন শনিবার আফতাবনগর মাদরাসায় সিরাত মাহফিল, প্রধান অতিথি সালমান মানসুরপুরী মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, ট্রাম্পের হুঁশিয়ারি

কাশ্মীর স্বাধীন করতে আজাদ কাশ্মীরিদের লংমার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীরজুড়ে মুক্তিযোদ্ধারা স্বাধীনতা ফ্রন্টের আওয়াজে মুজাফফরাবাদ পৌঁছেছেন। চৌকোঠি থেকে যুদ্ধরেখা পাড় করে সামনে এগিয়েছেন বলে জানা যায়। এদিকে সেনাদের সতর্কতা জারি করেছে পাকিস্তান।

টিআরটি ওয়ার্ল্ডের বরাতে জানা যায়, জম্মু ও কাশ্মীরের স্বাধীনতা ফ্রন্টের ডাকে আজাদ কাশ্মীরের শত শত স্বাধীনতাকামী মুসলিম প্রথমে আপার আদমায় জড়ো হয়েছিল, এর পরে যুদ্ধরেখার দিকে যাত্রা শুরু করে তারা।

এ লং মার্চের উদ্দেশ্য হল দখলকৃত কাশ্মীরে কারফিউ ওঠিয়ে নৃশংসতা বন্ধ করা ও  ভারতের অবৈধ দখলদারিত্বের প্রতি বিশ্বের দৃষ্টি আকর্ষণ করা। যুবক বৃদ্ধসহ কয়েক হাজার জনতা এ স্বাধীনতা মার্চে যোগ দেন।

পাকিস্তানের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মার্চের অংশগ্রহণকারীদের নিয়ন্ত্রণ রেখায় যেতে বাধা দিতে একটি কৌশল তৈরি করেছে।

মুজাফফারাবাদের কমিশনার বলেছেন, বেসামরিক নাগরিকদের দিকে ভারত সেনাবাহিনীর গুলিবর্ষণ ও গোলাবর্ষণ করার আশঙ্কা রয়েছে, এতে নাগরিকদের মারাত্মক হতাহতের কারণ হতে পারে।

টিআরটি ওয়ার্ল্ড অবলম্বনে আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ