রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের এতিম সন্তানদের পাশে আস-সুন্নাহ, দিলো বড় অনুদান সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন দিল মন্ত্রিসভা  ঢাকাই মসলিনের গবেষণায় সর্বোচ্চ সহায়তা দেবে সরকার: প্রতিমন্ত্রী পাঠ্যবইয়ে প্রাণীর ছবি থাকলে শরিয়তের বিধান কী? সাভারে মহিলা মাদরাসায় হামলা, আতঙ্কে ছাত্রী-অভিভাবক কুমিল্লার বটগ্রাম মাদরাসার নতুন মুহতামিম মাওলানা জামালুদ্দীন জমি নিয়ে বিরোধে মসজিদের ইমামকে কুপিয়ে জখম শরীয়তপুর যুব জমিয়তের সভাপতি এনামুল, সম্পাদক তাজুল জুলাই সনদ উপেক্ষা করলে সংবিধান পুনর্লিখনের আন্দোলন: আমিরে মজলিস ইন্ডিয়া ইসলামিক একাডেমি দেওবন্দের প্রথম অফলাইন কেন্দ্র হচ্ছে তেলেঙ্গানায়

'আমরা মাদরাসা শিক্ষাকে কারও করুণার ওপর ছেড়ে দিতে পারি না'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের (এফ) প্রধান মাওলানা ফজলুর রহমান বলেছেন, মাদরাসা শিক্ষাকে কারও করুণার ওপর ছেড়ে দিতে পারি না।

কিছুদিন আগে পাক প্রধানমন্ত্রী ইমরান খান মাওলানা ফজলুর রহমান সম্পর্কে বলেছিলেন, ‘মাওলানা তার ডুবে যাওয়া রাজনীতি ক্যারিয়ার বাঁচানোর চেষ্টা করছেন। তার অভিপ্রায় সফল করতে তিনি মাদরাসা শিক্ষার্থীদের ব্যবহার করছেন। তিনি মাদরাসা শিক্ষা সংস্কারের বিপক্ষে বলছেন, কারণ মাদরাসায় সংস্কার আসলে তিনি ছাত্রদের আর ব্যবহার করতে পারবেন না। ’

ইমরান খানের এমন বক্তব্যের সমালোচনা করতে গিয়ে রোববার (৬ অক্টোবর) জমিয়তে উলামায়ে ইসলাম আয়োজিত ফ্রিডম মার্চ কনভেনশননে ইত্তেহাদে মজলিসে আমেলার এ নেতা এ কথা বলেন।  খবর জিও টিভি উর্দুর।

অধিকৃত কাশ্মীরের পরিস্থিতি সম্পর্কে মাওলানা ফজলুর রহমান বলেন, আমরা কাশ্মীরের পক্ষে লড়াই করছি কিন্তু বক্তব্য শুনে আনন্দিত হওয়া লোকেরা ইউ-টার্নের বিশেষজ্ঞ।

কনভেনশনে ইমরান খানকে উদ্দেশ্য করে মাওলানা ফজলুর রহমান বলেন, যারা মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে মূলধারায় আনার চেষ্টা করছে তারা আগে ইসলামের মূলধারায় ফিরে আসুক। আমরা মাদরাসা শিক্ষাকে কারও করুণার ওপর ছেড়ে দিতে পারি না।

জমিয়ত প্রধান ২৭ অক্টোবরের আজাদী মার্চ প্রসঙ্গে বলেন,  ২৭ তারিখে সারাদেশের মানুষ ইসলামাবাদের বিরুদ্ধে লংমার্চে অংশগ্রহণ করবেন।

প্রসঙ্গত, ইমরান খানকে অযোগ্য প্রধানমন্ত্রী ঘোষণা করে পাকিস্তানে সরকার উৎখাত করতে আগামী ২৭ অক্টোবর থেকে ‘আজাদি মার্চ’ শুরু করার ঘোষণা দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের প্রধান মাওলানা ফজলুর রহমান। এ আন্দোলনে জমিয়তকে  পিপিপি ও পিএমএল-এনসহ কয়েকটি বিরোধী দলও সমর্থন দিচ্ছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ