রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের এতিম সন্তানদের পাশে আস-সুন্নাহ, দিলো বড় অনুদান সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন দিল মন্ত্রিসভা  ঢাকাই মসলিনের গবেষণায় সর্বোচ্চ সহায়তা দেবে সরকার: প্রতিমন্ত্রী পাঠ্যবইয়ে প্রাণীর ছবি থাকলে শরিয়তের বিধান কী? সাভারে মহিলা মাদরাসায় হামলা, আতঙ্কে ছাত্রী-অভিভাবক কুমিল্লার বটগ্রাম মাদরাসার নতুন মুহতামিম মাওলানা জামালুদ্দীন জমি নিয়ে বিরোধে মসজিদের ইমামকে কুপিয়ে জখম শরীয়তপুর যুব জমিয়তের সভাপতি এনামুল, সম্পাদক তাজুল জুলাই সনদ উপেক্ষা করলে সংবিধান পুনর্লিখনের আন্দোলন: আমিরে মজলিস ইন্ডিয়া ইসলামিক একাডেমি দেওবন্দের প্রথম অফলাইন কেন্দ্র হচ্ছে তেলেঙ্গানায়

কুড়িগ্রামে তিস্তায় যাত্রীবাহী নৌকাডুবি, নিখোঁজ ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তা নদীতে তীব্র স্রোতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নিখোঁজ হয়েছেন। রোববার সকাল ১১টার দিকে উপজেলার বুড়িরহাট স্পারের কাছে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ চন্দ্র সরকার জানান, নদীতে তীব্র স্রোতের কবলে বেলা ১১টার দিকে উপজেলার বুড়িরহাট স্পারের কাছে এ নৌকাডুবির ঘটনা ঘটে। খেয়া ঘাট থেকে ৪০ জন যাত্রী নিয়ে একটি নৌকা তিস্তা নদী পাড়ি দেয়ার সময় ডুবে যায়। এতে ২৫ জন সাঁতার কেটে তীরে উঠতে পারলেও এখনো ১০ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

নৌকার মাঝি জানান, ‘টি-বাঁধের মাথায় ধাক্কা লেগে নৌকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। এরপর প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। এরপর আর কিছু মনে নেই।’

রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল হক প্রধান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, কুড়িগ্রাম ফায়ার সার্ভিস দল নিখোঁজদের উদ্ধারে কাজ শুরু করেছে। রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে তলব করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ