শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব ‘বিএনপি পুরোনো রাজনীতিতে ফিরলে দেশ চালাবে ২৪-এর নতুন শক্তি’ জামায়াত ছেড়ে দেওয়ার হুমকি আমির হামজার! ইসলামাবাদে মাওলানা ফজলুর রহমানের বাসভবন সিলগালা, ছেলে আটক লেদার ফাউন্ডেশনের আত্মপ্রকাশ, চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব হারামাইন বহরে যুক্ত হচ্ছে আরও ২০ ট্রেন, বাড়বে যাত্রী ধারণক্ষমতা আজহারীর মাহফিল থেকে ৩৭ নারী পকেটমার আটক! শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি

দেশে ধর্মীয় সম্প্রীতি ভাল অবস্থানে আছে : ধর্ম প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে আজকে ধর্মীয় সম্প্রীতি এতোটাই ভালো অবস্থানে আছে যে, এটা পৃথিবীর মধ্যে একটি দৃষ্টান্তমূলক অবস্থানের মধ্যে রয়েছে। আমরা হিন্দু-মুসলমান সবাই মিলে ধর্মীয় অনুষ্ঠান পালন করছি। সুন্দরভাবে সবকিছুই পালিত হবে।

রবিবার সকালে গোপালগঞ্জ শহরের সার্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ীতে দুর্গামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রয়েছে। প্রধামন্ত্রী যে কথা বলেন, ধর্ম যার যার উৎসব সবার। উৎসব সকলের এ কথা মনে রেখে দুর্গাপূজা সুন্দরভাবে পালিত হবে বলে আমরা আশা করি।

পরে কেন্দ্রীয় কালীবাড়ীর অফিসকক্ষে পূজা উদ্যাপন পরিষদের নেতাদের সাথে মতবিনিময় করেন। এসময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ মো. রুহুল আমিন, পূজা উদ্যাপন পরিষদ জেলা শাখার সভাপতি ডা. অসিত কুমার মল্লিক, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বদরুল আলম বদরসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে দুপুরে তিনি প্রধানমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা কোটালীপাড়া উপজেলার বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করেন।

প্রসঙ্গত, এ বছর গোপালগঞ্জের পাঁচটি উপজেলায় এক হাজার ২০২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ