শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

এবার বুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের কক্ষ সিলগালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বুয়েটে সিট দখলদারিত্ব উচ্ছেদ ও ছাত্র সংগঠনগুলোর অফিস সিলগালা করার নির্দেশ জারির পর এবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষসহ তিনটি কক্ষ সিলগালা করে দিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার দুপুরে বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মিজানুর রহমানের তত্ত্বাবধানে দু’টি আবাসিক হলের তিনটি কক্ষ সিলগালা করে দেয়া হয়।

বুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি খন্দকার জামিউস সানি জানান, ছাত্রত্ব শেষ হয়ে যাওয়ার পরও অবৈধভাবে তিনি আহসান উল্লাহ হলের ৩২১ নম্বর কক্ষে এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল শেরে বাংলা হলের ৩০১২ নম্বর কক্ষে থাকতেন। এ কারণে তাদের দুজনের কক্ষ সিলগালা করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এছাড়াও, ছাত্রলীগের অফিস কক্ষ হিসেবে ব্যবহৃত হয়ে আসায় আহসান উল্লাহ হলের ১২১ নম্বর কক্ষটিকেও সিলগালা করে দেয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এর আগে বুয়েটের হলগুলো থেকে সিট দখলকারীদের উচ্ছেদ ও ছাত্রসংগঠনগুলোর অফিস সিলগালা করার নির্দেশনা জারি করে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ডা. মুহা. সাইদুর রহমানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।

কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে র‌্যাগিং বা ছাত্র নির্যাতনের অভিযোগ আসলে তা ডিসিপ্লিনারী কমিটির মাধ্যমে দ্রুত বিচার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানানো হয়।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ