শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু আইনজীবীদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের

সরিষাবাড়ীতে সীরাতুন্নবী সা. সম্মেলন ১৬ অক্টোবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামালপুরের সরিষাবাড়ীতে মজলিসে তালিমুস সুন্নাহ বাংলাদেশ এর উদ্যোগে সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে।

উলামা ঐক্য পরিষদ ও ইমাম সমিতি সরিষাবাড়ী উপজেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে। আগামী ১৬ অক্টোবর (বুধবার) জোহরের পর সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন শুরু হবে।

সীরাত সম্মেলনে জামালপুর জেলা উলামা ঐক্য পরিষদের সভাপতি শায়খুল হাদীস মুফতি মুনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি।

বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থাকবেন উপদেষ্টা উলামা ঐক্য পরিষদ জামালপুরের শায়খুল হাদীস মাওলানা আবুল কাশেম।

আমন্ত্রিত হিসাবে শায়খুল হাদীস মাওলানা মামুনুল হক, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, রাবেতাতুল ওয়ায়েজিন বাংলাদেশের সভাপতি আল্লামা আব্দুল বাসেত খান, ও রাবেতাতুল ওয়ায়েজিন বাংলাদেশের  মহাসচিব আল্লামা হাসান জামিল, মুফতি আহমাদ আলীসহ প্রমুখ উলামায়ে কেরাম উপস্থিত থাকবেন।

সম্মেলনের প্রস্তুতির ব্যাপারে উলামা ঐক্য পরিষদ সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি ও মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব জানান, মাহফিলের প্রস্তুতি প্রায় সম্পন্ন। সীরাত সম্মেলনে বাংলাদেশের শীর্ষ স্থানীয় উলামায়ে কেরামগণের আগমনকে ঘিরে স্থানীয় দীনদার মুসলমানদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ